প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রাফটসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রাফটসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) একটি প্রকল্পে ‘ড্রাফটসম্যান’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে ফি লাগবে ১০০ টাকা।

প্রতিষ্ঠানের নাম: প্রধানমন্ত্রীর কার্যালয়। কর্তৃপক্ষের নাম: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রকল্পের নাম: পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্প। পদের নাম: ড্রাফটসম্যান।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন আর্কিটেকচারসহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। চাকরির ধরন: অস্থায়ী। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। কর্মস্থল: ঢাকা।

আবেদনপত্র সংগ্রহের জন্য প্রার্থীদের বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করতে হবে। আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, পটুয়াখালী ইপিজেড প্রকল্প, বেপজা কমপ্লেক্স, লেভেল-২, বাড়ী নং- ১৯/ডি, রোড নং- ০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫। খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।

আবেদন ফি: বেপজা-এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার (অফেরতযোগ্য হিসেবে) করতে হবে। আবেদপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আরও পড়ুন