মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হয়েছে। ইরানের অব্যাহত হামলার কারণে এসব মিসাইল ফুরিয়ে আসছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে হিসাব করে প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হবে।
গতকাল বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বিষয়টি সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে জানানো হয়েছে। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ডেন কেইন বলেছিলেন, তাদের কাছে পর্যাপ্ত আক্রমণাত্মক ও রক্ষণাত্মক মিসাইল রয়েছে। কিন্তু ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন ভিন্ন তথ্য তুলে ধরছে।
