বাহরাইনের তেল শোধনাগারে ড্রোন হামলা, গুরুতর ক্ষতি

বাহরাইনের তেল শোধনাগারে ড্রোন হামলা, গুরুতর ক্ষতি

মধ্যপ্রাচ্যের বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা করেছে ইরান। হামলার ফলে শোধনাগারটির গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

সিতরা দ্বীপে অবস্থিত ব্যাপকো অ্যানার্জিস শোধনাগারে আজ সোমবার ভোরের দিকে বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। হামলার পর শোধনাগারে আগুন ধরে যায়, যা কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

বাহরাইনের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শোধনাগারের বিধ্বস্ত অবস্থার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বড় কালো ধোঁয়ার কুন্ডলি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ব্যাপকো অ্যানার্জিস দেশটির জ্বালানি খাতের প্রধান স্থাপনা হিসেবে পরিচিত।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন