মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে রাশিয়া বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে।
১১ দিনের এই যুদ্ধ চলাকালে তেহরান তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। কস্তা জানান, যুদ্ধের কারণে রাশিয়া নতুন সম্পদ পাচ্ছে, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সহায়ক হচ্ছে।
তিনি ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বলেন, ইউক্রেনের জন্য যেসব সামরিক সহায়তা পাঠানো হতো, সেগুলো এখন অন্যদিকে স্থানান্তরিত হওয়ায় রাশিয়া উপকৃত হচ্ছে। কস্তা আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সংঘাতের বিস্তার এড়াতে সতর্ক করেন।
