ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষে মস্কোর নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পুতিন।
এ সময় পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান এবং বিশেষ করে ইরানে মানবিক সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ক্রেমলিন জানায়, পুতিন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তেহরানে সহায়তা পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেছে ক্রেমলিন।
