মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
১১ মার্চ বুধবার মোট ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আগামীকাল ১২ মার্চেও ২৪টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৪১৯টি।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার ৪টি, এমিরেটস (ইউএই) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাই (ইউএই) ২টি।
