কাতার কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য একটি “উচ্চ” জরুরি সতর্কতা পাঠিয়েছে। দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর এই সতর্কতা জারি করা হয়েছে, যা নিশ্চিত করেছেন দোহায় অবস্থানরত সংবাদ সংস্থা এএফপির একজন প্রতিবেদক।
কাতার সরকার জানিয়েছে, মার্কিন দূতাবাস দোহার আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনা নিশানা করেছে। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতের মার্কিন দূতাবাস হামলার শিকার হয়েছে। এছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলার ঘটনা ঘটেছে।
