মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় আটকে পড়া নাগরিকদের জন্য ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার ওপর এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছে দোহা। প্রয়োজনে এর সময় আরও বাড়ানো হতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে অথবা শেষ হওয়ার পথে, তাদের জন্য এই নীতি কার্যকর হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে ধরা হবে।
স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে এবং এটি সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে প্রক্রিয়াকৃত হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়।
উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে দোহা।
