ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরা এলাকার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর একটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শামীম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত সান্টু মাতবর।

নিহতের সহকর্মী বাবু জানিয়েছেন, তারা আজ সকালে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে শামীম অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, শামীম আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জানানো হয়েছে।

আরও পড়ুন