পাকিস্তান সিরিজে ফিরছেন আফিফ, থাকছেন না তানজিম সাকিব

পাকিস্তান সিরিজে ফিরছেন আফিফ, থাকছেন না তানজিম সাকিব

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ৯ তারিখ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। আসন্ন এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান সিরিজের দলে জায়গা পেতে যাচ্ছেন আফিফ হোসেন।

সবশেষ বিসিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন আফিফ। ২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি এবং বছর খানেক পর আবার ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন।

এদিকে, ইনজুরির কারণে এই সিরিজের দলে থাকছেন না তানজিম সাকিব। আরেক পেসার হাসান মাহমুদও দলে থাকছেন না।

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিটে।

আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর বাংলাদেশ ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

আরও পড়ুন