ভারতের বন্দর ব্যবহারের অভিযোগ অস্বীকার মার্কিন নৌবাহিনীর

ভারতের বন্দর ব্যবহারের অভিযোগ অস্বীকার মার্কিন নৌবাহিনীর

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে ভারত।

আজ বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সেনারা তাদের বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা ও ভুয়া।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্রডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়ত ভারতের বন্দর ব্যবহার করছে।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, “যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।”

এদিকে, ভারতের বিরুদ্ধে এ অভিযোগ ওঠার সময় ইরানের একটি যুদ্ধজাহাজ সাবমেরিনের হামলার শিকার হয়েছে। বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজটি, যা শ্রীলঙ্কার জলসীমায় ছিল এবং মহড়া শেষে ভারত থেকে ফিরে যাচ্ছিল।

আরও পড়ুন