ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপের নিয়ে সমালোচনাকে বাড়াবাড়ি বললেন উসমান দেম্বেলে। এমবাপে ইতোমধ্যে ফুটবলে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তবে সাম্প্রতিক সময়ে তার মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিককালে এমবাপে অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎ স্পেনে চলে যাওয়া এবং সেখানে প্রেমিকার সাথে ছবি প্রকাশের পর সমালোচিত হচ্ছেন। এমবাপের জাতীয় দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার ইনজুরি পুনর্বাসনের সময় রিয়াল মাদ্রিদের সাথে অসহযোগিতার অভিযোগও রয়েছে।
এমবাপের পক্ষ নিয়ে দেম্বেলে বলেন, ‘মানুষটা কিলিয়ান এমবাপে, এজন্য বোধহয় মাত্রা ছাড়িয়ে সমালোচনা করা হয়। মাঠের বাইরে তিনি দুর্দান্ত একজন মানুষ।’ তিনি এমবাপের মানবিক দিকগুলো তুলে ধরে বলেন, ‘সে একজন অসাধারণ ফুটবলার এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশ।’
দেম্বেলে লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মেসির পক্ষে সম্ভাব্য সব ট্রফিই জেতা সম্ভব। বয়স তাঁর জন্য কোনো ব্যাপারই নয়।’ ৩৮ বছর বয়সেও মেসির বিশ্বকাপ জয়ের সক্ষমতা নিয়ে আশাবাদী দেম্বেলে।
ফ্রান্স আগামী বুধবার সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
