জুভেন্টাস কোচের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান

জুভেন্টাস কোচের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান

নাপোলির সাবেক কোচ লুসিয়ানো স্পালেত্তির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হয়েছে। শুক্রবার জুভেন্টাস ক্লাব ঘোষণা করেছে যে, তারা স্পালেত্তির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি বাড়িয়েছে, যা তাকে ২০২৮ সাল পর্যন্ত ক্লাবে রাখবে।

স্পালেত্তি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতার পর গত অক্টোবরে জুভেন্টাসে যোগ দেন। তিনি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিরি ‘আ’ তে জুভেন্টাস সপ্তম স্থানে ছিল এবং বর্তমানে তারা পঞ্চম স্থানে রয়েছে, তবে শীর্ষস্থান থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে।

স্পালেত্তি ২২টি সিরি ‘আ’ ম্যাচে ১২ জয়, ৬ ড্র এবং ৪ হারে ৫৫ শতাংশ জয়ে ১৭তম অবস্থানে রয়েছেন। সম্প্রতি গ্যালাতাসারেইর কাছে প্লে অফে ৭-৫ ব্যবধানে হেরে যাওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ক্লাবের প্রধান নির্বাহী ড্যামিয়েন কমোলি জানিয়েছেন, তিনি স্পালেত্তির সঙ্গে চুক্তি বাড়িয়ে আনন্দিত।

আরও পড়ুন