দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন সাকিব

দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন সাকিব

দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় দুই বছর ধরে দেশের বাইরে রয়েছেন। তিনি সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানান, আইনি জটিলতাই তার দেশে ফেরার পথে প্রধান বাধা।

সাকিব বলেন, ‘আমি আশাবাদী। সবসময়ই একজন আশাবাদী মানুষ ছিলাম। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি… যত দ্রুত সমাধান হবে, আমি তত দ্রুতই ফিরতে পারব।’

বিসিবির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি বিসিবির মাধ্যমেই যোগাযোগ হচ্ছে… আমার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। নিজের উদ্যোগে সব কিছু করার চেষ্টা করছি।’

আইনি প্রক্রিয়া নিয়ে আরও সমন্বয়ের প্রয়োজন ছিল বলেও মনে করেন এই অলরাউন্ডার। তার ভাষ্য, ‘আইনি প্রক্রিয়াগুলো বিসিবির মাধ্যমে হলে জিনিসটা আরও তাড়াতাড়ি সমাধান হতে পারত।’

দেশে ফিরতে না পারার আক্ষেপ নিয়ে সাকিব বলেন, ‘যে কোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে অবশ্যই দেশকে মিস করবে… আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি।’

সব মিলিয়ে, আপাতত সাকিবের একটাই লক্ষ্য রয়েছে। তা হলো আইনি জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরা।

আরও পড়ুন