নিউজিল্যান্ড বাংলাদেশে শক্তি অনুযায়ী পরিকল্পনা সাজাতে চায়

নিউজিল্যান্ড বাংলাদেশে শক্তি অনুযায়ী পরিকল্পনা সাজাতে চায়

সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথমবারের মতো অনুশীলন করেছে তারা। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কোচ রব ওয়াল্টার, যিনি স্বাগতিক দলের পেস ইউনিট নিয়ে কথা বলেন।

ওয়াল্টার জানান, অতীতে বাংলাদেশের স্পিন নির্ভর উইকেট বানিয়ে সফরকারীদের ফাঁদে ফেলার রেকর্ড রয়েছে। তবে গত মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে সিরিজে টাইগাররা স্পিন সহায়ক উইকেটের বদলে স্পোর্টিং উইকেট তৈরি করেছিল। আসন্ন সিরিজেও স্পিন উইকেট বানানোর প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের দলের দারুণ কিছু পেসার রয়েছে। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা করে মাঠে তা কাজে লাগাতে হবে।’ ওয়াল্টার আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবিলা করার গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘আমরা এখানের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, একদমই ভিন্নরকম স্পিন পেসের লড়াই মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্য প্রস্তুত রেখেছি।’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। ২০ তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হবে। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন