ফিফা বিশ্বকাপের জন্য ৬০ দিনের কাউন্টডাউন শুরু

ফিফা বিশ্বকাপের জন্য ৬০ দিনের কাউন্টডাউন শুরু

ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা চলছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ৪৮ দলের এই ফুটবল যুদ্ধ। বর্তমানে বাকি আছে ৬০ দিন। ফিফা প্রতিদিন পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে এই ক্ষণগণনা করছে।

বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছিল ১৯৫৪ সালে, স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যে। সেদিন ১২ গোলের সবগুলো হয়েছিল ৬০ মিনিটের মধ্যে, গড়ে প্রতি পাঁচ মিনিটে একবার করে জালে বল জড়িয়েছিল।

লুজানে এক ঘণ্টার গোল উৎসবে শেষ হাসি হেসেছিল অস্ট্রিয়া। তারা ৩-০ গোলে পিছিয়ে ছিল, কিন্তু পরে ৭-৫ ব্যবধানে স্বাগতিকদের বিদায় করে। রবার্ট বাল্লামান ১৬তম মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোলমুখ খোলেন, যা ছিল তিন মিনিটের মধ্যে ৩ গোলের প্রথমটি। বিরতির আগেই অস্ট্রিয়া ৫-৪ গোলে এগিয়ে যায়, অর্থাৎ প্রথম অর্ধেই হয়েছিল ৯ গোল। ৭৬তম মিনিটে এরিখ প্রোবস্ট সপ্তম গোল করে অস্ট্রিয়ার মহানাটকীয় প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করেন। এই ম্যাচটি ‘দ্য হিট ব্যাটল অব লুজান’ নামে পরিচিত, যেখানে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার ওয়াগনার ও সুইজারল্যান্ডের হুগি।

আরও পড়ুন