বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে লিওনেল স্কালোনির নেতৃত্বে ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।

টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে অনুষ্ঠিত হবে হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচ। তিন দিন পর, ৯ জুন জর্ডান-হেয়ার ফিল্ডে আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা। জর্ডান-হেয়ার ফিল্ডে এটি প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনবে, যেখানে মেসির পেনাল্টি ঠেকিয়ে আইসল্যান্ডের গোলরক্ষক হানেস থর হ্যালডরসন নায়ক হয়েছিলেন। হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনা সবশেষ তিনটি ম্যাচেই জয়লাভ করেছে।

প্রস্তুতি পর্ব শেষে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় ৩০ মে। তাই এই দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা তাদের পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মাঠে নামবে।

আরও পড়ুন