মিরাজ ঘূর্ণিতে অলআউট পাকিস্তান, লিডে বাংলাদেশ

মিরাজ ঘূর্ণিতে অলআউট পাকিস্তান, লিডে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের তৃতীয় দিনে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। শনিবার দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৭৯ রান। বাংলাদেশের পক্ষে একাই ৫ উইকেট সংগ্রহ করেছে মেহেদী হাসান মিরাজ। এছাড়াও তাইজুল ও তাসকিন নেন দুইটি করে এবং নাহিদ রানা নেন একটি উইকেট। 

অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের আজান আওয়াইস। তিনি ১৬৫ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজলের সঙ্গে তার ১০৪ রানের জুটি হয়। ফজল ১২০ বলে ৭টি চার ও এক ছক্কায় ৬০ রান করে আউট হন।

শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান করে। দলের হয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০১ রান, ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কা)। সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ৯১ রান ও মুশফিকুর রহিম ৭১ রান করেন। লিটন দাস ৩৩ ও তাসকিন আহমেদ ২৮ রান করেন। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট ও শাহিন শাহ আফ্রিদি ১১৩ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৬ রান তোলে পাকিস্তান। ওপেনার ইমাম উল হক ৪৬ রান করে ফেরেন। দ্বিতীয় দিন শেষে আজান ও ফজলের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান করেছিল।

আরও পড়ুন