রোনালদোর ফিটনেস নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব

রোনালদোর ফিটনেস নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব

ফুটবলে সবকিছু জিতলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও একটি বিশ্বকাপ জেতেননি। পর্তুগালের অধিনায়ক ষষ্ঠ বিশ্বকাপে পা রাখতে যাচ্ছেন। তবে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে।

সাম্প্রতিক দুটি ম্যাচে কিছু সহজ সুযোগ মিস করার পর, শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তার ফিটনেস সম্পর্কে প্রশ্ন করেন। ৪১ বছর বয়সি রোনালদো এই সংশয়কে উড়িয়ে দিয়ে বলেন, ‘শারীরিকভাবে? আমি ভালো আছি। আপনি কি ম্যাচগুলো দেখেননি?’

তিনি আরও জানান, আল-নাসরের হয়ে ৩০ ম্যাচে ১৬১টি শট নিয়ে ২৮ গোল করেছেন। রোনালদো বিশ্বকাপে পর্তুগালকে এগিয়ে নিয়ে যেতে চান এবং দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে, তবে ক্লান্তিকরও ছিল। তবে আসল বিষয় হলো ১৭ তারিখে, প্রথম ম্যাচে চাপ বাড়তে শুরু করলে, তখনই আসল চ্যাম্পিয়নরা বেরিয়ে আসবে।’

আরও পড়ুন