নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে গত শুক্রবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল ২৬ রানে পরাজিত হলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান শরিফুল ইসলাম। মাত্র ২.৭০ ইকোনমিতে ২ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। তবে ম্যাচটিতে তার খেলার কথা ছিল না।
আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান চোট পাওয়ায় শেষ মুহূর্তে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন, রোববারের সংবাদ সম্মেলনে সেই অভিজ্ঞতা শেয়ার করেন শরিফুল। ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় মোস্তাফিজ তার ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন, ফলে একদম শেষ মুহূর্তে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।
শরিফুল জানান, ‘টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলা হলো যে, আমি খেলব। রিশাদ (হোসেন) তখন বলল,
