১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেলেন সূর্যবংশী

১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেলেন সূর্যবংশী

প্রথম আইপিএলে চমক দেখানো বৈভব সূর্যবংশী এবার ডাক পেলেন ভারত ‘এ’ দলে। ১৫ বছর বয়সী এই ওপেনারকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে।

অনেকে মনে করেছিলেন বৈভব হয়তো অল্প দিনের চমক। কিন্তু রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ তাকে হারিয়ে যেতে দেয়নি। দ্বিতীয় আসরেও নিয়মিত ম্যাচ পেয়েছেন তিনি। এবার জাতীয় দলের পাইপলাইনে সুযোগ পেলেন। ‘এ’ দলে পারফর্ম করতে পারলেই জাতীয় দলে যাওয়ার পথ প্রশস্ত হয়।

ত্রিদেশীয় সিরিজে জায়গা পেয়েছেন আরো দুই আইপিএল মাতানো ওপেনার। পাঞ্জাব কিংসের প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং আছেন এই তালিকায়। বল হাতে নজর কাড়া আনশুল কাম্বোজকেও দলে ডাকা হয়েছে।

৯ জুন শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ভারত ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দল। ২১ জুন ফাইনাল।

ভারত ‘এ’ দল: তিলক ভার্মা, প্রিয়ানশ আরিয়া, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সুরিয়ানশ শেডজে, প্রভসিমরান সিং, কুমার কুসার্গ, ভিপরাজ নিগাম, ইয়াশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ, আরশাদ খান।

আরও পড়ুন