পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৩ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের বিদায়ে চারশ ছোঁয়ার আশা ক্ষীণ হলেও তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসকে লম্বা করে।
শুক্রবার ৪ উইকেটে ৩০১ রান নিয়ে আজ শনিবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আজ টিকে মাত্র ৩২ ওভার। শেষ পর্যন্ত ৪১৩ রানে প্রথম ইনিংস শেষ হয়।
