তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (১৩ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা দুই দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক এবং তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জনগণ-কেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং পারস্পরিক বোঝাপড়ার উন্নয়নের লক্ষ্যে গণমাধ্যম প্রতিনিধিদলগুলোর বিনিময় সফর বাড়ানোর বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়।

ভারতীয় হাইকমিশনার সাংবাদিক ও গণমাধ্যম-বিষয়ক পেশাজীবীদের জন্য ভারত সরকারের আইটেক কর্মসূচির আওতায় বিভিন্ন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের প্রস্তাব করেন। এই উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।

বৈঠকে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসবের আয়োজন, পাশাপাশি প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনে প্রযুক্তিগত সহায়তার বিষয়েও আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে জনগণ-কেন্দ্রিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার ভারতের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন