বিমানবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিমানবাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

বিমানবাহিনীর সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে তারা একে অপরের সান্নিধ্যে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, তারা সামরিক ও কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন