বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে

বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন তথা টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বেনজীর আহমেদ অন্যতম আসামি।

তিনি জানান, শাপলা চত্বরের মামলার তদন্ত প্রায় শেষের দিকে এবং কক্সবাজারের টেকনাফে একরামুল হত্যার ঘটনায়ও ফরমাল চার্জ প্রস্তুত করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, অসংখ্য গুমের সঙ্গে বেনজীর আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের বাইরেও অনেক অভিযোগ রয়েছে।

আমিনুল ইসলাম বলেন, আমাদের তিনটি ওয়ারেন্ট ইস্যুর নথি সরকারের কাছে পাঠানো হয়েছে এবং এসব ইন্টারপোলে যাবে। একইসঙ্গে তাকে দেশে ফেরত চেয়ে চিঠির মাধ্যমে আবেদন জানানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজীরকে বাংলাদেশে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেনজীর দেশে ফিরলেই তাকে রিমান্ড বা জিজ্ঞাসাবাদে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং তার কাছ থেকে অনেক তথ্য-প্রমাণ পাওয়ার ব্যাপার রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন