বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে দুই দিন হোম অফিস সংক্রান্ত একটি ভুয়া স্মারকপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিনদিন অফিস পরিচালনা প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি বলে জানানো হয়েছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
