আগামী দুইদিনের মধ্যে ইরানিদের সঙ্গে আবারও আলোচনা হতে পারে

আগামী দুইদিনের মধ্যে ইরানিদের সঙ্গে আবারও আলোচনা হতে পারে

আগামী দুইদিনের মধ্যে ইরানের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, “পরবর্তী দুইদিনে কিছু একটা হতে পারে। আমরা পাকিস্তানে যেতে বেশি আগ্রহী।”

গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে দুই দেশ, তবে তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

এছাড়া, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাহসের ব্যাপারে ভুল ধারণা ছিল বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেল্লা ছেরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”

ট্রাম্প উল্লেখ করেন, “আমি তাকে নিয়ে বিষ্মিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে। কিন্তু আমি ভুল ছিলাম।” গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল, যা মেলোনির প্রতিবাদে দেখা যায়।

এর আগে পোপ চতুর্দশ লিওকে নিয়ে মন্তব্য করে ট্রাম্প বলেন, পোপ লিও দুর্বল ব্যক্তি এবং তার আন্তর্জাতিক বিষয়ে কোনো ধারণা নেই। পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান মেলোনি, যিনি বলেন, পোপ লিও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তাকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “মেলোনি নিজে অগ্রহণযোগ্য। কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক আর না থাকুক সেটি নিয়ে তিনি ভাবেন না। যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে আর তারা সুযোগ পায় তাহলে দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।”

আরও পড়ুন