যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় তিনি এই ঐতিহাসিক অগ্রগতির কথা প্রকাশ করেন।
শাহবাজ শরিফ জানান, চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর অনলাইনের মাধ্যমে বা ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহ থেকে উভয় দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
সংলাপ প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া এই শান্তি প্রক্রিয়া সফল করতে আঞ্চলিক দেশ ও অংশীজনের ভূমিকারও প্রশংসা করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে এই চুক্তির গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। শাহবাজ শরিফ তার বার্তার শেষাংশে গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি বিশ্বমঞ্চে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
