আমিরাত নতুন করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভাবনা শুরু করেছে

আমিরাত নতুন করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভাবনা শুরু করেছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত তাদের আন্তর্জাতিক সম্পর্ক ও কাদের ওপর ভরসা করা যায় সে বিষয়টি পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি হামলার জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়, এর পরই ইরান যুক্তরাষ্ট্রের হামলার প্রত্যুত্তর হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এতে এসব দেশের অবকাঠামো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

শুক্রবার (১০ এপ্রিল) আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস জানান, “আমরা একটি বিশ্বাসঘাতকতামূলক হামলার মুখে আত্মবিশ্বাস নিয়ে আমাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের মানচিত্র নতুনভাবে মূল্যায়ন করব। আমাদের লক্ষ্য হলো, নির্ধারণ করা কাদের ওপর আমরা ভরসা করতে পারব।”

তিনি আরও বলেন, “আমাদের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে যুক্তিসঙ্গত বিশ্লেষণ করা আমাদের ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করবে।”

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানালেও, আমিরাত এ বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে। তারা বলেছে, যুদ্ধবিরতির ভিত্তি সম্পর্কে তাদের কাছে পরিষ্কার ধারণা থাকা জরুরি এবং পূর্বশর্ত ছাড়া হরমুজ প্রণালি খুলে দেয়া উচিত।

আরও পড়ুন