ইরান ঘোষণা করেছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এসলামি আইএসএনএ-কে বলেন, ‘শত্রুরা ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘বাইরের চাপ বা হুমকি সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।’
