ইরানের মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি

ইরানের মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি

ইরানের হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা হুমকি দিয়েছেন, মার্কিনিদের নৌবাহিনীর যেসব জাহাজ অবরোধ করতে এসেছে সেগুলো ‘সমুদ্রের তলদেশে পাঠানো হবে’。

আলেদ্দিন বুরুজার্দি, যিনি ইরানের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য, বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের নির্দেশ ভিত্তিহীন প্রোপাগান্ডা। তিনি আরও জানান, অবরোধ আরোপের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই এবং ন্যাটোভুক্ত দেশগুলোও এতে অংশ নেবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে যে কোনো বিদেশি আগ্রাসন উত্তেজনা বৃদ্ধি করবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক হুঁশিয়ারি দিয়েছেন যে, যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা কোনো দ্বিধা করবেন না।

তিনি বলেন, “হরমুজ প্রণালি, ওমান সাগরে ট্রাম্পের সামরিক পদক্ষেপ ব্যর্থ হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও পরাজিত হবে।”

আরও পড়ুন