ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেপি ভান্স, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ থাকবেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়েছেন।
লেভিট সাংবাদিকদের বলেন, আলোচনার প্রথম দফা শনিবার পাকিস্তান সময়ে অনুষ্ঠিত হবে এবং তারা এই বৈঠকের জন্য মুখিয়ে আছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, ইরানের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ‘রেড লাইন’ পরিবর্তিত হয়নি। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
