ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বৈঠকে বলেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণা তিনি সমর্থন করেন। তিনি উল্লেখ করেন যে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়নি।

গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনি ও ইরানিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে ওই আলোচনা সম্পর্কে অবহিত করেন। নেতানিয়াহু জানান, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে, এবং ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। তবে ইরান হরমুজ খুলেনি, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান নেতানিয়াহু। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের দাবি ছিল সমৃদ্ধকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন