ইরানের হামলার জবাবে বড় পরিসরে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের

ইরানের হামলার জবাবে বড় পরিসরে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের

ইরানের বিরুদ্ধে চলমান হামলা কয়েক দিন ধরে চলতে পারে বলে মনে করছে ইসরাইলি সেনাবাহিনী। এ কারণে সেনাবাহিনীতে বড় পরিসরে রিজার্ভ সদস্যদের মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসরাইলি আর্মি রেডিওর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানের কথা মাথায় রেখে ইসরাইলি সেনাবাহিনী বড় পরিসরে রিজার্ভ সদস্যদের মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদক দোরন কাদোশ জানিয়েছেন, সেনাবাহিনী কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়নকে সক্রিয় করার পরিকল্পনা করছে এবং এ বিষয়ে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

সাম্প্রতিক ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। ইরানের এ হামলার পর সোমবার পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন