যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে ৭৭৫টির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির শিক্ষা মন্ত্রী আলি রেজা কাজেমির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কাজেমি জানান, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে ২০টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, ইসফাহানসহ বেশ কয়েকটি প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে। হামলার মধ্যেও সরাসরি ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল এবং শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে।
কাজেমি শাজারেহ তাইয়েবেহ গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জন শিক্ষার্থীর স্মরণে বিভিন্ন স্কুলে শোকসভা আয়োজনের কথাও জানান। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী, শিক্ষক ও স্টাফ।
