ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরায় শুরুর আগে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরায় শুরুর আগে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছেছেন।

ইরানি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে গঠিত একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তিনি ইরানে গেছেন।

বিবিসি জানায়, যুদ্ধ অবসানের লক্ষ্যে এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। প্রতিনিধিদলে আরও রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সি জানায়, প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দেবে এবং দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা করবে। গত সপ্তাহের শেষে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার পর কোনো চুক্তি হয়নি।

বিবিসি জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

আরও পড়ুন