ইলন মাস্ক হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নার

ইলন মাস্ক হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নার

প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক আগামী শুক্রবার (১২ জুন) ওয়াল স্ট্রিটে স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক ঘটানোর মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নার হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৬৯৬ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্পেসএক্সে তার ৪২ শতাংশ মালিকানা রয়েছে এবং প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে লেনদেন শুরু হবে ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারের মূলধন নিয়ে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫৫ দশমিক ৬ মিলিয়ন শেয়ার বিক্রি করবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে শুক্রবারের লেনদেন সম্পন্ন হওয়ার আগেই মাস্ক আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নার হিসেবে স্বীকৃতি পাবেন। অক্সফাম জানিয়েছে, মাস্ক প্রতিদিন ১০ লাখ ডলার খরচ করলেও তার সম্পদ শেষ করতে প্রায় দুই হাজার ৭৪০ বছর লাগবে।

মাস্কের সম্পদ গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের তিন গুণেরও বেশি হবে। বর্তমানে ল্যারি পেজের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩০৪ বিলিয়ন ডলার। ইতিহাসের প্রথম কোটিপতি ছিলেন জন জ্যাকব অ্যাস্টর, যিনি ১৮৪৮ সালে মৃত্যুর সময় ২ থেকে ৩ কোটি ডলারের মালিক ছিলেন। ট্রিলিয়নিয়ার হলে মাস্কের সম্পদ যুক্তরাষ্ট্রের বর্তমানে জিডিপির প্রায় ৩ শতাংশের সমান হবে।

আরও পড়ুন