ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প

ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইসরাইল বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তিনি দখলদার ইসরাইলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবে অভিহিত করেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরাইল নিয়ে প্রশংসামূলক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরাইলকে মানুষ পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’

তিনি আরও লেখেন, ‘যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরাইল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।’

ট্রাম্পের এই মন্তব্য ইউরোপের দেশগুলোর প্রতি ইঙ্গিত করে, কারণ ইউরোপীয়রা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও পড়ুন