গোয়েন্দা অভিজ্ঞতাহীন সেনা কর্মকর্তাকে মোসাদপ্রধান করলেন নেতানিয়াহু

গোয়েন্দা অভিজ্ঞতাহীন সেনা কর্মকর্তাকে মোসাদপ্রধান করলেন নেতানিয়াহু

ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন নির্বাহী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল রোববার এই নিয়োগের অনুমোদন আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

মোসাদের নির্বাহী প্রধানের মেয়াদকাল ৫ বছর, যেখানে বর্তমান নির্বাহী প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন। সেইদিনই গফম্যান বার্নিয়ারের স্থলাভিষিক্ত হবেন।

মোসাদ বিশ্বের অন্যতম পেশাদার ও দক্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত, যার ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক প্রভাব রয়েছে। তবে মেজর জেনারেল গফম্যানের কোনো উল্লেখযোগ্য গোয়েন্দা অভিজ্ঞতা নেই, এবং তিনি অতীতে কখনোই ইসরায়েলের পক্ষে কোনো গোয়েন্দা কার্যক্রমে যুক্ত হননি।

১৯৭৬ সালে বেলারুশে জন্মগ্রহণ করা গফম্যান ১৪ বছর বয়সে অভিবাসী হিসেবে ইসরায়েলে আসেন। ১৯৯৫ সালে তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আর্মোরড কোর বিভাগে যোগদান করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামলার সময় আইডিএফের পদাতিক বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রের একজন কমান্ডার ছিলেন তিনি এবং সেই সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন।

আঘাত থেকে সুস্থ হওয়ার পর ২০২৪ সালে তিনি নেতানিয়াহুর সহকারী হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়োগ পান এবং পরে মোসাদের প্রধান হিসেবে মনোনীত হন।

সূত্র: এএফপি/এনডিটিভি

আরও পড়ুন