টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত শর্মা

টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত শর্মা

টানা দ্বিতীয়বার আসামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়াও অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিতি ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করা শুভেন্দু অধিকারীও হাজির হয়েছিলেন। পাশাপাশি দেশটির কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারাও যোগ দিয়েছিলেন ওই অনুষ্ঠানে। এবারে বিধানসভা নির্বাচনে আসামে এনডিএ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

ক্ষমতাসীন বিজেপি এবার রাজ্যটিতে ৮২টি আসন জিতেছে। এ ছাড়া তার মিত্র দল অসম গণ পরিষদ (এজিপি) এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) প্রত্যেকে ১০টি করে আসন পেয়েছে।

আরও পড়ুন