চলতি বছরের জানুয়ারিতে তেহরানে বিক্ষোভ চলাকালে একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আমির আলি মিরজাফারি। তাকে রাজধানী তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়।
এর আগে, চলতি বছরের শুরুতে ইরানজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ দমনে দেশটির ইতিহাসে অন্যতম কঠোর দমন অভিযান চালানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
