দ্রুত শান্তি চুক্তি না হলে ইরান চরম সংকটে পড়বে: ট্রাম্পের হুঁশিয়ারি

দ্রুত শান্তি চুক্তি না হলে ইরান চরম সংকটে পড়বে: ট্রাম্পের হুঁশিয়ারি

দ্রুত কোনো শান্তি চুক্তি সম্পন্ন না হলে ইরানকে চরম প্রতিকূল ও সংকটাপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৭ মে) ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি তেহরানের প্রতি এই সতর্কবার্তা দেন।

মার্কিন প্রেসিডেন্ট যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দরগুলো এড়াতে অন্তত ৭৮টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করেছে। এতে ওই অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং শান্তি আলোচনার বিষয়ে মধ্যস্থতা করতে শনিবার (১৬ মে) তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে ইরানি কর্তৃপক্ষের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করছেন।

এদিকে, বৈশ্বিক চাপের মুখেই হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের বিষয়ে নতুন পরিকল্পনা প্রকাশের ঘোষণা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, শিগগিরই এই নতুন নীতিমালা কার্যকর করা হবে, যার মধ্যে অন্যতম প্রধান শর্ত হিসেবে থাকবে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য ‘টোল’ আদায়ের বিষয়টি।

আরও পড়ুন