পাকিস্তানি ব্যাংক অধিগ্রহণে শেয়ারহোল্ডারদের অনুমতি চাইবে

পাকিস্তানি ব্যাংক অধিগ্রহণে শেয়ারহোল্ডারদের অনুমতি চাইবে

ব্যাংক এশিয়া পিএলসি পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংক আলফালাহ্ লিমিটেডের বাংলাদেশের সম্পদ ও দায় কিনতে যাচ্ছে। এ জন্য ব্যাংকটির শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) ব্যাংক এশিয়া বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে। ইজিএমে অনুমোদন পেলে ব্যাংকটি পাকিস্তানি ব্যাংকটির অধিগ্রহণ সম্পন্ন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংক আল ফালাহ্র বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল ব্যাংক এশিয়ার পর্ষদ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্যাংকটির শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত রেকর্ড ডেট পালিত হয়েছে।

গত মাসে ব্যাংক আলফালাহ্র ৭৮তম এজিএমে শেয়ারহোল্ডাররা ব্যাংক এশিয়ার কাছে ৫৮০ কোটি টাকায় বাংলাদেশে থাকা ব্যাংকটির সম্পদ ও দায় বিক্রির অনুমোদন দেন। এজিএমের কার্যবিবরণী ইতোমধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) জমা দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়া বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন