পাল্টা হামলা হবে দীর্ঘ ও বেদনাদায়ক, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের

পাল্টা হামলা হবে দীর্ঘ ও বেদনাদায়ক, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে এ হামলা সীমিত হতে পারে বলে জানিয়েছে তারা।

এমন খবর প্রকাশের পর ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত হামলাও চালায়, ইরানের হামলা সীমিত থাকবে না। হামলার জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালানো হবে।

তিনি সংবাদমাধ্যম এসএনএ-কে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বলেছেন, ‘আমরা দেখেছি আপনাদের (যুক্তরাষ্ট্রের) আঞ্চলিক ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে। আমরা আপনাদের যুদ্ধ জাহাজের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাব।’

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টকে ইরানে সম্ভাব্য নতুন একাধিক বিকল্পের বিষয়ে ব্রিফ করবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের কাছ থেকে ব্রিফিং নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

একাধিক সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস বলেছে, সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে ‘স্বল্পস্থায়ী এবং শক্তিশালী’ হামলার পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনায় ইরানের অবকাঠামোগত লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন