ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৫, আহত ১২৯

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৫, আহত ১২৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৫ জন নিহত ও ১২৯ জন আহত হয়েছেন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তখন অনেক মানুষ কর্মক্ষেত্রে ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে ছিলেন।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস তাদের সর্বশেষ আপডেটে ১৫ জন নিহতের কথা জানিয়েছে। সিভিল ডিফেন্সের পরিচালক রদ্রিগো সোসমেনা বলেছেন, শুধুমাত্র সোসাকসারগেনেই ১২ জন প্রাণ হারিয়েছেন এবং অঞ্চলটিতে ১২৯ জন আহত হয়েছেন।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন ধসে পড়েছে এবং কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে।

আরও পড়ুন