বাহরাইনে ইরানের ড্রোন হামলা, কঠোর নিন্দা ম্যানামার

বাহরাইনে ইরানের ড্রোন হামলা, কঠোর নিন্দা ম্যানামার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় মার্কিন সেনারা। তারা জানায়, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জবাবে তারা এই সামরিক ব্যবস্থা নেয়।

এর মধ্যেই বাহরাইন জানিয়েছে, আজ সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে ড্রোনটি সরাসরি আঘাত হেনেছে কি না, তা নিশ্চিত নয়।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, শনিবার সকালের এই হামলা বাহরাইনের ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরান নতুন হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে বাহরাইন। তবে এগুলো কোন স্থানকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে, তা স্পষ্ট করেনি দেশটি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইরানের ড্রোন হামলা সাধারণ নাগরিকের জীবনকে হুমকির মুখে ফেলেছে। এর পাশাপাশি এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে নেওয়া উদ্যোগকেও হুমকির মুখে ফেলা হয়েছে।

আরও পড়ুন