ভেনেজুয়েলায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬৪, আহত ৯৭১

ভেনেজুয়েলায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬৪, আহত ৯৭১

ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে ৫০০’র বেশি জরুরি কর্মী কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভূমিকম্পের পর জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়েরা রাজ্যের আহতদের সংখ্যা প্রাথমিক হিসাবে অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ হলেও বড় ভূমিকম্প তুলনামূলকভাবে কম ঘটে। দেশটি দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় টেকটোনিক প্লেটের কাছাকাছি অবস্থিত। এদিকে, ভেনেজুয়েলাকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বেইজিং।

আরও পড়ুন