মধ্যপ্রাচ্যে ইউএস-বাংলার সব রুটে ফ্লাইট স্বাভাবিক হয়েছে

মধ্যপ্রাচ্যে ইউএস-বাংলার সব রুটে ফ্লাইট স্বাভাবিক হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় স্বাভাবিক হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা ও নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট সূচিতে সাময়িক ব্যাঘাত ঘটেছিল।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ এবং জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে নতুন করে ফ্লাইট চালু হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে এবং দোহা থেকে রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা ফিরবে।

ঢাকা-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট থাকলেও মাস্কাট থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাইয়ের জন্যও ফ্লাইট রয়েছে। আবুধাবী রুটে সপ্তাহে ছয়দিন এবং শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন এবং জেদ্দা রুটে তিনদিন ফ্লাইট চলছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এবং রিয়াদ ও জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে বর্তমানে ২৫টি উড়োজাহাজ রয়েছে।

এছাড়া, মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

আরও পড়ুন