যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজ চীনের ‘উপহার’ ছিল না: বেইজিং

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজ চীনের ‘উপহার’ ছিল না: বেইজিং

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজ চীনের ‘উপহার’ নয় বলে জানিয়েছে বেইজিং। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের জানান, এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং দেশগুলোর মধ্যে বাণিজ্য স্বাভাবিকভাবে চলা উচিত।

যুক্তরাষ্ট্র এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বন্দরে নৌ অবরোধ জারি রেখেছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। এর জবাবে ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দিয়েছে, বাণিজ্যিক জাহাজ আটক করেছে এবং সম্পূর্ণ উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছে।

পারস্য উপসাগর, যা ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ।

আরও পড়ুন