যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানে একটি চুক্তিতে সম্মত হয়েছে। তেহরান জানিয়েছে, এই চুক্তিতে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে গত ২ মার্চ থেকে যুদ্ধ চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আগামী শুক্রবার থেকে সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে। একইসাথে, তেহরান মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহার করার কথা জানিয়েছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় জানিয়েছে, যুদ্ধ বন্ধের বিষয়টি চুক্তির অন্তর্ভুক্ত। এই সমঝোতা অনুযায়ী লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান আজ রোববার রাত থেকে স্থায়ীভাবে বন্ধ হবে।
চুক্তির আনুষ্ঠানিকতা আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে সম্পন্ন হবে। চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা ততক্ষণ স্থগিত থাকবে, যতক্ষণ না অপরপক্ষ শর্ত পূরণ করে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধবিরতির সূচনা করতে পারে এবং ট্রাম্পের কূটনীতির ফলস্বরূপ এক নতুন সম্পর্কের আশা প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, এই চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে একমত হয়েছি।
চুক্তির খসড়ায় ১৪টি পয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে যুদ্ধ বন্ধ করা, নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি রয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে টেকসই শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।
চুক্তির সই অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলবে, যা আগামী সপ্তাহজুড়ে অনুষ্ঠিত হবে।
